মালদা

জুয়া খেলার প্রতিবাদ করাই আক্রান্ত এক মহিলা সহ একই পরিবারের চার সদস্য

আবার প্রতিবাদি, জুয়া খেলার প্রতিবাদ করে আক্রান্ত এক মহিলা সহ একই পরিবারের চার সদস্য। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের নয়াগ্রাম এলাকায়। ঈদ উৎসব উপলক্ষে গ্রামে বসেছিল মেলা। আর সেই মেলাতে জুয়ার আসর বসিয়েছিল রাজু শেখ ও তার দলবল। আর সেই জুয়ার আসরের প্রতিবাদ করেছিলেন মতিউর শেখ। খবরও দিয়েছিলেন স্থানীয় কালিয়াচক থানার পুলিশ কর্তাদের। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয় নি বলে অভিযোগ।পুলিশের এই ভুমিকার ফলে প্রশ্রয় পায় রাজু ও তার দলবল। এরপর আজ সকালে মতিউরের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে চড়াও হয় রাজু ও তার দলবল বলে অভিযোগ। বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করে তাদের এবং ধারালো অস্ত্র দিয়ে মতিউরের উপর আঘাত করতে থাকে। ঘটনা দেখে তার পরিবারের অন্যান্য সদস্য  রাহুল শেখ, মাসিদুর শেখ সহ বাধা দিতে আসলে তাদের কেউ মারধর করা হয়। এমনকি বাদ যাননি ৬৫ বছরের বৃদ্ধা মতিউরের মা নাহার বেওয়াও।এরপর গ্রামবাসীরা ছুটে আসলে পালিয়ে যায় রাজু ও তার দলবল।এরপর গ্রামবাসীরা  আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রাজু ও তার দলবলের নামে অভিযোগ করা হয়েছে কালিয়াচক থানায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।